আশা করা যায়, ক্যাপসিকাম এর মাধ্যমে বাংলাদেশের কৃষকদের অনেক উন্নতি হতে পারে কারণ এর থেকে দ্বিগুন এর চেয়েও বেশি লাভ করা সম্ভব ।
ক্যাপসিকাম চাষ পদ্ধতিঃ
অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে কার সময়টাই ক্যাপসিকাম এর বীজ রোপণের উপযুক্ত সময় । তবে বর্তমানে বাংলাদেশের ঘরোয়া কৃষকরা বারোমাসি এই ফলটি উৎপাদন করতে পারেন । আপনি যদি ক্যাপসিকাম চাষ করতে চান তাহলে বাজার থেকে ক্যাপসিকাম ফল কিনে এর থেকে বীজ সংগ্রহ করেই চাষ করতে পারেন । তাছাড়া ক্যাপসিকাম এর বীজ কিনতে পাওয়া যায় । ওখান থেকে বীজ সংগ্রহ করতে চাইলে পরিপক্ক এবং পূর্ণবয়স্ক ক্যাপসিকাম থেকে বীজ সংগ্রহ করা উচিৎ, কারণ এর থেকে ফলন অনেক ভালো হবে । বিজ সংগ্রহ করার পর একটি পাত্রে মাটি দিয়ে পূর্ণ করে সেখানে 10 থেকে 12 ইঞ্চি গর্ত করে বীজ রাখতে পারেন । যে কোন পাত্রে ক্যাপসিকাম বপন করা যায় । ক্যাপসিকাম এর জন্য উপযুক্ত ঠান্ডা পরিবেশ । এজন্য উদ্ভিদ লাগানোর পরে আদ্রতা বজায় রাখতে নিয়মিত ঝরনা দিয়ে পানি দিতে হবে । কয়েকদিন পরেই ক্যাপসিকাম এর বীজ অঙ্কুরিত হবে । বিজ থেকে ক্যাপসিকাম চাষ করতে চাইলে বিজ থেকে উদ্ভিদগুলো অঙ্কুরিত হওয়ার পরে এগুলো থেকে চারা তৈরি করে নিতে হয় ।
প্রতি শতক জমির জন্য এক গ্রাম ক্যাপসিকাম এর বীজ ই যথেষ্ট বীজ সংগ্রহ করার পর ১২ ঘন্টা পানির মাঝে ভিজিয়ে রাখতে হবে এবং পূর্বে তৈরিকৃত বিজতলায় ১০ সেন্টিমিটার দূরে দূরে, ১০ থেকে ১২ সেন্টিমিটার গভীরে বীজগুলো বোপণ করতে হবে । বীজ বপনের পর নিয়মিত ঝরনা দিয়ে পানি দিতে হবে এক্ষেত্রে বিচ থেকে কুড়ি গজাতে প্রায় ৫ দিন সময় লাগতে পারে আর বীজ বপনের ৭ থেকে ১০ দিন পর, এর কাজটি তিন থেকে চার পাতা বিশিষ্ট হয় । এ অবস্থায় ৯ থেকে ১২ সেন্টিমিটার আকারের পলিব্যাগে ক্যাপসিকাম এর চারাটি সংগ্রহ করে নিতে হবে । ৩ঃ১ঃ১ অনুপাতে মাটি বালি আর কম্পোস্ট মিশ্রিত পলিব্যাগ গুলোতে ক্যাপসিকাম এর চারাগুলো লাগাতে হবে এবং ঠান্ডা জায়গায় বা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে ।
ক্যাপসিকামের গাছের পরিচর্যাঃ
অঙ্কুরোদগম হওয়ার আগে ক্যাপসিকামের গাছগুলোকে সূর্যালোকে রাখতে হবে । সে ক্ষেত্রে আপনি বাড়ির ভিতর রাখতে পারেন । আবার অঙ্কুরোদগম হওয়ার পর বারান্দায় সূর্যের আলো পৌঁছায় এমন জায়গায় ক্যাপসিকামের টপগুলো রাখতে হবে । তবে খেয়াল রাখবেন গাছগুলোতে যেন অতিরিক্ত সূর্যের আলো না পরে । যে টবে বা পাত্রে চারাগুলো রোপণ করা হয় সেগুলোর আদ্রতার দিকে খেয়াল রাখতে হবে ।
পড়ন্ত বিকেল চারা রোপন করার উত্তম সময় । রোপণের পর চারা গাছ গুলোতে নিয়মিত পানি দিতে হবে ক্যাপসিকামের ছাড়া বৃদ্ধি পেতে ৫০ থেকে ৬০ দিন অর্থাৎ ২ মাস সময় পর্যন্ত লাগতে পারে । আর জমিতে চাষ করতে চাইলে খেয়াল রাখবেন এই ক্যাপসিকাম খরা বা জলাবদ্ধতা কোনটাই সহ্য করতে পারেনা । মাঠে চারা লাগাতে চাইলে প্রথমে ব্যাট তৈরি করে নিতে হবে । বেডের প্রস্থ হতে হবে ৭৫ সেন্টিমিটার এবং লম্বায় ২টি শাড়িতে ২০ টি পর্যন্ত চারা রাখার জন্য ৯ মিটার বেড তৈরি করতে হবে । শাড়ি ২ টির মাঝখানে প্রায় ৩০ সেন্টিমিটার এর ড্রেন রাখতে হবে । জমি তে নিয়মিত সেচ দিতে হবে আবার খেয়াল রাখতে হবে অতিরিক্ত সেচ যেন না হয় এতে ঢলে পড়া রোগ দেখা দিতে পারে । আর বৃষ্টির ফলে পানি জমে থাকায় যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয় । সেজন্য পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখতে হবে । ফল ধরার সময় ক্যাপসিকাম এর কিছু গাছগুলোতে খুটি দিয়ে বাঁধা লাগতে পারে । কারণ ফলের ভরে গাছ গুলো ফেলে যেতে পারে । আগাছা দমনের জন্য আগাছানাশক অথবা হাত দিয়ে নিড়ানি দিয়ে আগাছা দমন করতে হবে ।
গাছে কীটপতঙ্গ এবং পোকামাকড়ের নিয়ন্ত্রণঃ
গাছগুলোকে কোন ধরনের পোকা মাকড়ের আক্রমণের আশঙ্কা হলে টক্সিন মুক্ত দ্রবন ব্যবহার করা উচিত । ঘরোয়া পদ্ধতিতে ১ চামচ সাবানের গুড়ার সাথে ১ চামচ নিমের তেল ১ লিটার পানিতে মিশ্রিত করুন, আর প্রতি সপ্তাহে একবার এই পানি স্প্রে করুন ।
সার ব্যবহারঃ
সারার জন্য জৈব সার হিসেবে শাকসবজি,ফলের খোসার পচা পানি বা পচা পাতা ইত্যাদি মাটিতে মিশ্রিত করে দেওয়া যেতে পারে । উপাদানগুলো মাটির কোন মান বৃদ্ধির সাথে সাথে পৃথিবীর প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো প্রদান করে ।
আর জমিতে চাষের ক্ষেত্রে ক্যাপসিকাম এর জন্য প্রতি শতক জমিতে ৪০ কেজি গোবর, ১ কেজি ইউরিয়া, ১.৫ কেজি টিএসপি, ১ কেজি এমপি, ৪৫০ গ্রাম জিপসাম এর সাথে ২০ গ্রাম জিংক অক্সাইড প্রয়োগ করা যেতে পারে । জমি তৈরির সময় জৈব সার হিসেবে অর্ধেক গোবর সার প্রয়োগ করা উচিত । বাকি অর্ধেক গোবর, টিএসপি, জিংক অক্সাইড, জিপসাম ৩ ভাগের ১ ভাগ এমপি এবং ৩ ভাগের ১ ভাগ ইউরিয়া যে স্থানে চারা রোপণ করবেন সেখানে দিতে হবে । চারা লাগানোর ২৫ থেকে ৫০ দিন পর এমপি সারটি তিন ভাগের এক ভাগ এর পরিবর্তে দু ভাগ প্রয়োগ করতে হবে ।
ফল সংগ্রহঃ
মিষ্টি মরিচ নামের এই ফলটি সাধারণ অবস্থায় পরিপূর্ণভাবে পরিপক্ক হওয়ার পূর্বে সবুজ অবস্থাতেই তোলা যায় এবং এর বাজার মূল্য প্রতি কেজিতে দেড়শ টাকা দরে বিক্রি করা সম্ভব । আর পরিপক্ক অবস্থায় লালছে আকার ধারন করলে প্রতি কেজিতে দেড়শ টাকা দরে বিক্রি হয় । সপ্তাহে একবার গাছ থেকে ফল সংগ্রহ করা উত্তর । অধিকাংশ ক্যাপসিকাম এর গাছ পাঁচটি পর্যন্ত ফল ধরতে পারে । প্রথমবার গাছের ফল আসার পরে সংগ্রহ না করাই উত্তম । কারণ এতে কাজটি শক্তিশালী হবে দ্বিতীয়বার থেকে ফল সংগ্রহ করতে পারেন । তবে খেয়াল রাখবেন যেন ফল সংগ্রহের সময় ফলের সাথে সামান্য বোটা থাকে । এতে করে ফলটি সহজে নষ্ট হবে না। ক্যাপসিকাম এর বাজারমূল্য ভাল পেতে সংগ্রহ করার পর ঠাণ্ডা বা ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করে রাখতে হবে । এতে ফলের চেহারার বিঘ্ন ঘটবে না এবং বাজারমূল্য ভালো পাওয়া যাবে ।
এটাই ছিল ক্যাপসিকাম চাষের পূর্ব থেকে ফল সংগ্রহ অব্দি প্রক্রিয়া । সবাইকে ক্যাপসিকাম চাষের প্রতি অনুপ্রেরণা দিতে হবে । কারণ ক্যাপসিকাম এর মাধ্যমেই কৃষকদের আর্থিক অবস্থা উন্নতির কথা চিন্তা করা যায় বর্তমান পরিস্থিতিতে ।

0 Comments