Top 5 Android Emulator for Low-end PC
Top 5 Android Emulator for Low-end PC

Top 5 Android Emulator for Low-end PC | সেরা ৫টি অ্যান্ড্রয়েড এমুলেটর


আজকাল সবাই অ্যান্ড্রয়েড এমুলেটর সম্পর্কে জানে । কিন্তু আপনার কম্পিউটারের সামর্থ্য অনুযায়ী কোন ইমুলেটর টি আপনার জন্য সবথেকে ভালো হবে ? এবং কোনটিতে যেকোনো ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস চালাতে পারবেন, আর কোন সমস্যা হবে না এ বিষয়ে আজকে আলোচনা করব ।

ইন্টারনেটের দুনিয়ায় অ্যান্ড্রয়েড ইমুলেটর পরিমাণ এতটাই বেশি যে Low-end বা নিম্নমানের কম্পিউটারের জন্য কোন ইমুলেটর সবথেকে ভালো হবে এটা খুঁজে বের করাটা মুশকিল ।

আপনি অবশ্যই সার্চ করে দেখেছেন, গ্রাফিক্স কার্ড ছাড়া কোন ইমুলেটর টিতে সবথেকে ভালো গেম খেলা যায় ? বা কোন এন্ড্রয়েড ইমুলেটরটি যেকোনো ধরনের কম্পিউটারে ভালো মত চলে ?

আর যাদের জানা নেই ইমুলেটর কি তাদের বলে রাখি অ্যান্ড্রয়েড ইমুলেটর এমন এক ধরনের অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের যেকোন অ্যাপ্লিকেশন কম্পিউটারে চালাতে পারবেন বা যেকোনো ধরনের গেম আপনার কম্পিউটারে খুব সহজেই খেলতে পারবেন ।

এটি এক ধরনের ভার্চুয়াল মেশিন সিস্টেম যেটাতে একটি নির্দিষ্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকে যার মাধ্যমে মোবাইলের অ্যাপস বা গেমগুলো কম্পিউটারে চালানো যায় ।


প্রথমে যে এমুলেটর টির কথা বলব সেটি হল,

LD Player


এই ইমুলেটর টি যে কোন ধরনের কম্পিউটারের চলতে পারে যেটিতে অন্তত 2 জিবি ram থাকবে এবং 32 জিবি হার্ডডিক্স ফাঁকা থাকবে । যদিও এল ডি প্লেয়ার বেশি দিন ঝরে ব্যবহার হচ্ছে না কিছুদিন আগেই এটি লঞ্চ হয়েছে আর এতেই অধিকাংশ এল এল প্লেয়ার সম্পর্কে জেনে থাকবেন ।

নতুন ইমুলেটর হওয়া সত্ত্বেও অনেকেই এটি ব্যবহার করে অনেক ভাল উপভোগ করেছে এবং যেকোন ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কম্পিউটারে খুব ইজিলি চালানো যায় ।

গ্রাফিক্স কার্ড না থাকলেও, আপনি এলজি প্লেয়ারের মাধ্যমে এন্ড্রয়েড গেমস, social media অ্যাপ্লিকেশন বা যেকোনো ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন খুব সহজে চালাতে পারবেন ।

বিশেষ করে এই ইমুলেটর টিকে মাল্টিপ্লেয়ার গেম খেলার জন্য তৈরি করা হয়েছে যাতে যেকোনো ধরনের ছোট থেকে বড় গেমস বা মোবাইলের গেমস, একশন গেমস গুলো আপনি কম্পিউটারে খুব সহজেই চালাতে পারেন ।

শুধুমাত্র আপনার কম্পিউটারে মিনিমাম 2 জিবি র্যাম থাকতে হবে । এটি আপনার কম্পিউটারের ওপর অতোটা জোর দেয় না এবং বেশি গ্রাফিক্স ব্যবহার করে না যাতে করে খুব সহজেই যে কোন বড় ধরনের গেমস চলতে পারে ।

আর অধিকাংশ গেম এর ক্ষেত্রে এটিতে প্রথম থেকেই কী ম্যাপিং সিস্টেম আপলোড করা থাকে অর্থাৎ নতুন করে আপনার গেমের কিবোর্ড control তৈরি করতে হয় না ।
পাবজি মোবাইল, কল অফ ডিউটি এবং ফ্রী ফায়ার এর মত অসাধারণ একশন গেম গুলো আপনি এর মাধ্যমে খুবই স্মুথলি চালাতে পারবেন ।

NoxPlayer


এই ইমুলেটর টি তুলনামূলকভাবে একটু বেশি আপনার কম্পিউটারকে প্রভাবিত করবেন । বিশেষ করে আপনার কম্পিউটারে যদি 3gb র্যাম হয়ে থাকে তাহলে খুব সহজেই এই নক্স প্লেয়ার এর মাধ্যমে আপনি মোবাইলে অ্যাপ্লিকেশন বা গেমস গুলো চালাতে পারবেন তবে এটি অতটা লাইট ওয়েট বা নিম্নমানের কম্পিউটারের জন্য নয় ।

আমরা সবাই খোঁজে থাকে যেন আমরা এমন এক ধরনের ইমুলেটর পায় যেটাতে খুব সহজেই কম্পিউটার মাধ্যমে আমরা মোবাইলের যেকোনো ধরনের গেমস উপলব্ধি করে খেলতে পারব ।

কিন্তু আসলে এটি পুরোটা ইমুলেটর উপর নির্ভর করে না । আমাদের কম্পিউটারের ধারণ ক্ষমতা কতটুকু এবং এটি কতটা শক্তিশালী এটির ওপর পারফরম্যান্স নির্ভর করে ।

Memu


এই ইমুলেটর টি সর্বনিম্ন সিস্টেম রিকোয়ারমেন্ট হল 2gb র্যাম এবং অন্তত 5 জিবি ফ্রি হার্ডডিক্স স্পেস । যাদের কাছে অন্তত 2 জিবি র্যামের ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে তারা খুব সহজেই মেমুপ্লায় নামের ইমুলেটর টি ব্যবহার করতে পারবেন ।

এটি অনেক লাইটওয়েট এবং অনেক ভালো পারফরম্যান্স দিয়ে থাকে । তাছাড়াও এটির আরেকটি সুবিধা হল খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন এটির ইন্টারফেস এবং ব্যবহার প্রক্রিয়া এতটা কঠিন নয় সাধারণভাবে এটিকে চালানো যায় ।

ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমে যেকোনো ধরনের মোবাইলের অ্যাপ্লিকেশন আপনি এটাকে ইন্সটল করতে পারবেন এবং অনেক হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন খুব সহজেই এটি চালিয়ে নেয় । কী ম্যাপিং বাইন্ডিং গেমপ্যাড অপশন গুলো খুব সহজেই এখানে ব্যবহার করতে পারবেন ।

অনেক ধরনের এন্ড্রয়েড এপ্লিকেশন আছে যেগুলো চালাতে হলে আপনার ডিভাইসের রুট অ্যাক্সেস চায় সে ক্ষেত্রে অতটা ঝামেলায় যেতে হবে না ।

কারন এখানে একটি বিশেষ ধরনের যোগ নামের অপশন থাকে যেটির মাধ্যমে আপনি যেকোন ধরনের অ্যাপ্লিকেশন চালাতে পারবেন সহজেই রুট অ্যাক্সেস দিয়ে আলাদা কষ্ট করতে হবে না ।

SmartGAGa


পরবর্তী ইমুলেটর এটি হলো SmartGAGa. এটিও অনেক লাইক হয়েছে এবং নিম্ন মানের কম্পিউটারের জন্য তৈরি করা হয়েছে । আর বিশেষ করে এটিতে গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়ে ।

কিন্তু আপনি জানলে অবাক হবেন এরকম সাধারন গ্রাফিক্সকার্ড প্রায় সব ধরনের কম্পিউটারে পূর্বে থেকেই ইনস্টল করা থাকে যাতে করে আলাদা কোন রিকোয়ারমেন্টস এর প্রয়োজন পড়ে না ।

আর আরাম সহকারে খুব সহজেই যে কোন এন্ড্রয়েড এপ্লিকেশন এবং গেমস এটিকে রান করতে পারবেন । বিশেষ করে পাবজি মোবাইল গেম টি খুব ভালোভাবে এই এমুলেটর সাপোর্ট নেয় ।

MSI Player


সর্বশেষে রয়েছে MSI. এটিতে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট হিসেবে অন্তত দু জিবি র্যাম এবং 5 জিবি ফ্রি হার্ডডিক্স প্রয়োজন এবং উইন্ডোজ সেভেন থেকে শুরু করে পরবর্তী যে কোন অপারেটিং সিস্টেমে এটি সাপোর্ট নেয় ।

গ্রাফিক্স হিসেবে OpenGL 2.1 এটিতে বাধ্যতামূলক হিসেবে দরকার পড়ে । ছোটখাটো কোন গ্রাফিক্স কার্ড বা যদি কোন ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে আপনি এটি ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ এটি Bluestack emulator এর লাইটওয়েট একটি ভার্সন ।

সাম্প্রতিক কিছু সময় ধরে এই বইটি অনেক জনপ্রিয় হয়ে আসছে এবং নিম্ন মানের কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এটি অনেক সুবিধা প্রদান করে । যেকোনো ধরনের হাই কোয়ালিটি গেমস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অনেক স্মার্টলি এটি রান করতে পারে ।

বলা হয়ে থাকে low end পিসিতে এটি সবথেকে Fastest Emulator । যারা ব্লুজটাক এর কথা শুনেছেন এবং ব্যবহার করতে চান কিন্তু কম্পিউটারে সামর্থ্য অত বেশি না থাকায় আপনি এই ইমুলেটর এটি ব্যবহার করতে পারেন । এটি Bluestack কম্পানির তৈরি । এবং শুধুমাত্র low end পিসি ব্যবহার কারীদের জন্য ।


এগুলোই হল হল এপিসিতে ব্যবহার করার জন্য সবথেকে ভালো মানের এমুলেটর আপনি চাইলে এর যেকোনো একটি ব্যবহার করে দেখতে পারেন এবং আপনার পছন্দমতো বেছে নিয়ে যেকোন মোবাইল অ্যাপ্লিকেশন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বা কম্পিউটার এর মাধ্যমে মোবাইলের গেমস খেলতে পারবেন ।

Thanks for Reading…