![]() |
| Major Reason of High Blood Pressure - উচ্চ রক্তচাপের প্রধান কারন |
উচ্চ রক্তচাপে বিশ্বের মৃত্যুর হার প্রায় 70 থেকে 80 শতাংশ । বিশেষ করে নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে এই হৃদরোগের কারণে মৃত্যুর সংখ্যা বেশি হয়ে থাকে । 7 এপ্রিল 2013 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ।
হৃদ রোগের কারণে এত বেশি হারে মানুষ মৃত্যুর কারণটি কি ? এ বিষয়ে চিকিৎসক এবং গবেষকরা অনেক ধরনের গবেষণা করেছেন । সাধারণভাবে ডাক্তাররা বলে থাকেন, উচ্চ রক্তচাপের কারণে রোগীর ধমনীগুলো অনেক বেশি প্রভাবিত হয় ।
হূদরোগ বিশেষজ্ঞ ডা. শাহরুখ গোলওয়ালা যিনি মুম্বাইয়ের ব্রেস ক্যান্ডি হাসপাতালের একজন ডাক্তার । তিনি এই উচ্চ রক্তচাপের কারণ সম্পর্কে গবেষণা করে কিছু ঝুঁকিপূর্ণ বিষয় উল্লেখ করেছেন ।
এরকমই দশটি কারণ নিচে উল্লেখ করা হলো-
বয়সঃ উচ্চরক্তচাপের প্রধান কারণ বয়স । মানুষের বয়স যত বৃদ্ধি পায় এর সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকিও বৃদ্ধি পায় । আর আপনিও যদি বয়স্ক ব্যক্তি হন তাহলে আপনার জন্যও এই রোগের ঝুঁকি অনেকটাই বেশি । মানুষের বয়স বৃদ্ধিতে ধমনীগুলো অনেক শক্ত হয়ে যায় এর ফলে হৃদ সংকোচন সংক্রান্ত রোগ গুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় ।
বংশগত কারণঃ যদি আপনার পরিবারে পূর্বে কারো উচ্চ রক্তচাপ জনিত সমস্যা বা হূদরোগ হয়ে থাকে তাহলে আপনার ঝুঁকিও কিন্তু কম নয় । বংশ ক্রমে উচ্চ রক্তচাপ প্রবাহিত হয় একজন থেকে আরেকজনে । আর এ ক্ষেত্রে কম বয়সেই বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেয় ।
লিঙ্গঃ আপনি যদি মেয়ে না হয়ে ছেলে হয়ে থাকেন তাহলে একদম সাবধান কারণ ডাক্তার গোলওয়ালা বলেছেন পুরুষদের উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি নারীদের তুলনায় । তবে নারীদের ঝুঁকিও কম নয় । উচ্চ রক্তচাপ বা এই হৃদরোগজনিত সমস্যা নারীদেরও হয়ে থাকে এজন্য জীবনযাপন পদ্ধতি আর খাদ্য অভ্যাস পরিবর্তন করে সুস্থ থাকুন ।
অতিরিক্ত ওজনঃ উচ্চ রক্তচাপ বা হৃদরোগের অন্যতম প্রধান কারণ হলো অতিরিক্ত ওজন বা স্থূলতা । তবে এটি স্বাস্থ্য পরিস্থিতি বিষয়ে আলাদা হয়ে থাকে যাদের শরীরের বিশেষ জায়গা গুলোতে যেমন- পেট, নিতম্ব আর উরুতে অতিরিক্ত চর্বি জমা থাকে তারা অবশ্যই সাবধান থাকবেন । কারণ আপনার যেকোন সময়ে উচ্চ রক্তচাপ এর মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে । তাই সময় থাকতেই খাদ্য অভ্যাস পরিবর্তন করে সুস্থ থাকার চেষ্টা করুন ।
খাদ্য লবণঃ অনেকেই আছে যারা খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ বা সোডিয়াম খাওয়া বেশি পছন্দ করেন । যেটা উচ্চ রক্তচাপকে অনেক পরিমাণে বাড়িয়ে দেয় । আর আপনি যদি লবণ এর প্রতি এতটা আগ্রহী হন তাহলে নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই লবণ খাওয়া কমিয়ে ফেলুন । আর কোন খাদ্য তৈরীর সময় লবণের পরিমাণ এর প্রতি খেয়াল রাখবেন । বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার গুলোতে লবণ অধিক পরিমানে ব্যবহার হয়ে থাকে এ জন্য চেষ্টা করবেন এগুলো বিষয়ে সতর্ক থাকা ।
মদ্যপান বা অ্যালকোহলঃ মদ্যপান বা অ্যালকোহলে আসক্ত ব্যক্তি উচ্চ রক্তচাপের মতো বড় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে । তাছাড়াও অ্যালকোহল আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি করে থাকে । আর মদ্যপান বা অ্যালকোহলে আসক্ত হওয়ায় আমাদের সুস্থ জীবনযাপন এবং পারিবারিক বা আর্থিক অনেক ধরনের সমস্যায় পড়তে হয়, এর জন্য অ্যালকোহল এড়িয়ে চলুন । এজন্যই ইসলাম ধর্মে ’মদ্যপান’ কে হারাম ঘোষণা করা হয়েছে ।
অতিরিক্ত ব্যস্ততা এবং চাপঃ পারিবারিক কাজ বা অফিসের বা অফিসের বাইরে বিভিন্ন ধরনের কাজের চাপ আমাদের অতিরিক্ত চিন্তায় ফেলে দেয়, আর অতিরিক্ত চিন্তা উচ্চ রক্তচাপকে বাড়িয়ে দেয় । এজন্য আমাদের উচিত চিন্তা মুক্ত থাকা, নিজেকে শান্ত রাখা এবং রিলাক্স থাকা । আর চাকরির ক্ষেত্রে অতিরিক্ত চাপ আমাদের স্বাস্থ্যের ওপর অনেক বড় প্রভাব ফেলে ।
গর্ভনিরোধক পিল সেবনঃ গবেষণায় দেখা গেছে, নারীদের গর্ভনিরোধক পিল সেবনের ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেক বেড়ে যায় । যাতে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে । এজন্য এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে ।
অলস ভাবে জীবনযাপনঃ অলস ভাবে জীবন-যাপন আমাদের শরীরের মেদ বা শরীরকে মোটা করার পাশাপাশি হৃদরোগের জন্য অনেক ঝুঁকিপূর্ণ করে তোলে । এজন্য অলসতা থেকে বেরিয়ে আসুন, নিজেকে কাজের মাঝে ব্যস্ত রাখার চেষ্টা করুন বা নিজের পছন্দমত কাছে ব্যস্ত থাকুন । ভালো না লাগলে আপনার পছন্দের খেলাধুলা করতে পারেন এতে আপনার শরীরচর্চাও হবে । অলস ভাবে জীবন যাপন করায় আমাদের শরীরের যন্ত্রাংশগুলো স্বাভাবিকভাবে কাজে নিয়োজিত থাকে না । যার ফলে হঠাৎ কোনো বিপদজনক পরিস্থিতি বা মানসিক সমস্যার মতো কোনো কারণ আসলে হূদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে । এজন্য আমাদের উচিত প্রতিনিয়ত ব্যায়াম করা বা শরীরচর্চা করা যাতে আমাদের শরীরের ধমনী এবং শিরা গুলো স্বাভাবিকভাবে নিজেদের কাজ করতে পারে এবং রক্ত সঞ্চালনের ক্ষমতা বৃদ্ধি পায়, যাতে করে আমাদের সুস্থ থাকতে সাহায্য করে ।
ঔষধঃ ঠান্ডা এবং অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে কিছু ঔষধ সেবনে উচ্চ রক্তচাপের কারণ বেড়ে যায় । এজন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন । আর মৃত্যুর ঝুঁকি এড়াতে অবশ্যই আপনার চিকিৎসক বা ডাক্তারকে আপনার অতীতের চিকিৎসা বা রোগের সম্পর্কে অবহিত করবেন, যাতে করে আপনার জন্য প্রয়োজনীয় ঔষধটি নির্বাচন করতে সুবিধা হয় ।
এগুলোই উচ্চরক্তচাপের উল্লেখিত কিছু কারণ । এছাড়াও আরো অনেক কারণ রয়েছে । আমাদের উচিত সুস্থ এবং স্বাভাবিক ভাবে জীবন-যাপন করা, ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয় এরকম বিষয় থেকে দূরে থাকা, নিজেকে সব সময় রিলাক্স রাখা । তাহলেই আমরা যেকোনো ধরনের অসুখ এবং রোগ থেকে দূরে থাকতে পারবো ।

0 Comments